• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরের ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরের ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মেহেরপুরের ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত (কাস্টিং ভোট) ভোটের ৮ ভাগ ভোট পেলেই কেবল প্রার্থী জামানত ফেরত পাবেন। সে হিসেবে মেহেরপুর-১ আসনে ৪ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ৫ জন প্রার্থী জামানত রক্ষায় ব্যর্থ হয়েছেন।

এ জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কর্মকর্তা। দুটি আসনে নৌকা ও ট্রাক প্রতীক ছাড়া অন্য সব প্রার্থীরা হারাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতার জামানত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারী) ভোট গ্রহণ হয়। নিয়ামানুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ৩ লাখ ৩৭ জন ভোটারের মধ্যে প্রদত্ত (কাস্টিং) ভোট ১ লাখ ৫৯ হাজার ৫৪১। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ হিসেবে একজন প্রার্থীকে সর্বনিন্ম ১৯ হাজার ৯৪৩ ভোট পেতে হবে।

ফলাফলে দেখা গেছে মেহেরপুর-১ আাসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (নৌকা) ৯৪ হাজার ৩০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান (ট্রাক) ৫৭ হাজার ৬৮২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জয়নাল আবেদীন (ঈগল) ১ হাজার ৪৪০ ভোট। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হামিদ (লাঙ্গল) ৮২০ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারিকুল ইসলাম লিটন (আম) ৪৫৯ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট প্রার্থী বাবুল জম (ছড়ি) প্রতীকে ২৪১ ভোট পেয়েছেন। কাস্টিং ভোটের শতাংশ হিসেবে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৯২৯ ভোটের মধ্যে প্রদত্ত ভোট ১ লাখ ২৮ হাজার ৪১১। কাস্টিং ভোটের হিসেবে জামানত ফিরে পেতে একজন প্রার্থীকে সর্বনিন্ম ১৬ হাজার ৫২ ভোট পেতে হবে।

এ আসনটিতে ৭ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) ৭২ হাজার ৭২৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক) ৪৯ হাজার ৫৯৩ ভোট। জাতীয় পার্টি প্রার্থী কেতাব আলী (লাঙ্গল) ৮৯৬ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী শাহ জামাল (ছড়ি) ২৯৪ ভোট। বিএনপির সাবেক এমপি তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুল গনি (সোনালী আঁশ) ২৯১ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক (ডাব) ২৭৩ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী গোলাম রসুল (আম) ২০৮টি ভোট পেয়েছেন। কাস্টিং ভোটের হিসেবে অনুযায়ী এ আসনটিতে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে এক জন প্রার্থীর জামানত জমা ছিল ২০ হাজার টাকা। মেহেরপুর-১ আসনের চার জন এবং মেহেরপুর-২(গাংনী) আসনের পাঁচ প্রার্থীর ওই জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী এ অর্থ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category