• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের হোটেল আটলান্টিকা কান্ডে যুবক নিহাল গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরের হোটেল আটলান্টিকা কান্ডে যুবক নিহাল গ্রেফতার
মেহেরপুরের হোটেল আটলান্টিকা কান্ডে যুবক নিহাল গ্রেফতার

মেহেরপুরের হোটেল আটলান্টিকা কান্ডে জড়িত থাকার অভিযোগে নিহাল আল মুকিত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৮ জানুয়ারি) রাতে শহরের এশিয়া নেট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নিহাল আল মুকিত মেহেরপুর বড়বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে এসআই আশরাফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বড় বাজার এলাকার এশিয়া নেট মোড়ে অভিযান চালিয়ে নিহালকে গ্রেফতার করা হয়। শহরের আলোচিত আটলান্টিকা হোটেল কাণ্ডে তার একাধিক অশ্লীল ভিডিও ক্লিপ পাওয়া যায় এবং আলোচিত হোটেল আটলান্টিক কান্ডে তার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহালকে সোমবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category