• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের বাস চালক জনি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরের বাস চালক জনি গ্রেফতার
মেহেরপুরের বাস চালক জনি গ্রেফতার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাশঁবাড়িয়া এলাকায় বাস চাপায় ফারিয়া খাতুন নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় বাস চালক জনি (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মেহেরপুর শহরের ঘোষপাড়ার নিজ বাস ভবন থেকে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে গ্রেফতার করে। জনি ঘোষপাড়ার আমিরুল ইসলামের ছেলে। জনিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ২০২২ সালের ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যার নং (ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) শিশু ফারিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক হোসেন নামের একজন বাদি হয়ে অজ্ঞাত চালককে আসামী করে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আজম বিশ্বাস তদন্ত কালে মদিনা পরিবহনের ওই বাসের চালক জনিকে সনাক্ত করে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জনির অবস্থান টের পেয়ে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত চালক জনির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category