মেহেরপুরের বর্ষিয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব কমরেড জালাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের বাড়ি গাংনী উপজেলার মানিকদিয়া মানিকদিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইপিছিপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও পরবর্তীতে সিপিবিসহ বিভিন্ন বাম দলের জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। পারিবারিক জীবনে তিনি সাংবাদিক মিজানুর রহমান হেলালের পিতা ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শফিকুল আলমের দুলাভাই।
বর্ষিয়ান এ রাজনৈতিক ব্যাক্তির জানাজায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাম ঘরানার রাজনীতিবিদ ও সর্বস্তরের মানুষ।
এর আগে জাতীয় গণফ্রন্টের কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।