• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের কাঠালপোতায় মরিচক্ষেত তছরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
মেহেরপুরের কাঠালপোতায় মরিচক্ষেত তছরুপ
মেহেরপুরের কাঠালপোতায় মরিচক্ষেত তছরুপ

মেহেরপুর সদর উপজেলার কাঠাল‌পোতা গ্রামের এক কৃষকের দশ কাঠা জমির মরিচ গাছ কেটে তছরুপ করা হয়েছে। আজ শনিবার ভোরে রুবেল নামের এক ব্যক্তি মরিচ গাছ কেটে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জানা গেছে, গ্রামের বেনাগাড়ীর দোপ মাঠে মরিচ আবাদ করেন সিংহাটি গ্রামের মুন্তাজ আলী। ক্ষেতে ফুল আসা শুরু হয়েছিল। এমন মুহূর্তে শনিবার ভোরে মরিচ ক্ষেতে পূর্ব শত্রুতার জের ধরে কেটে তছরুপ করে রুবেল নামের এক ব্যক্তি। বিষয়টি দেখতে পেয়ে রুবেলকে তাড়া করে ক্ষেত মালিক ও তার লোকজন। তবে তাকে ধরতে ব্যর্থ হন তারা। কৃষকের ফসল কেটে দেয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ক্ষেত মালিকের মা র‌শিদা খাতুনসহ পরিবারের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category