• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

মেহেরপুরের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
মেহেরপুরের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
মেহেরপুরের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরের আর্থসামাজিক উন্নয়নে করনীয় ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা প্রেস ক্লাবের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।  মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) আব্দুল মালেক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গাজী রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, কাজীপুর ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, শিক্ষক হাসান রুদ্র, সাংস্কৃতিক ব্যাক্তি শামীম জাহাঙ্গীর সেন্টু, কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল।

এ সময় বক্তরা বলেন, একজন আত্মসচেতন ও বিবেকবান সংবাদকর্মী দেশ ও জাতির জন্য পথপ্রদর্শক। মূলত সংবাদকর্মীরা মানুষের আশা—আকাংখা, চাহিদা, প্রয়োজন ও স্বপ্নকে জাগিয়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেন। গণমাধ্যম তার স্ফূরণ ঘটাতে সহায়ক হয়। আর তা বাস্তবায়নের দায়িত্ব জনপ্রতিনিধি, সরকার বা রাষ্ট্রের। আধুনিক প্রচার মাধ্যম সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুবিধাবঞ্চিত জনপদ ও নাগরিকদের আধুনিক ও সমৃদ্ধ মানুষে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আর গণমাধ্যমই পারে মানুষকে নতুন নতুন চিন্তা, ধারণা ও পদ্ধতি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করে উন্নত সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে।

এসময় জেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category