• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনস্থা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৯ জুন, ২০২৪

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে মেম্বাররা। রবিবার (৯ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অনাস্থা প্রস্তাব দেয় ১১ জন ইউনিয়ন পরিষদ সদস্য। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের কাছে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দেয় ইউপি সদস্যরা। পরিষদের প্যানেল চেয়ারম্যান দরুদ আলীর নেতৃত্বে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দেওয়া হয়।

দশটি ভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যান রওশন আলীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। হতদরিদ্রদের  ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম, ১℅ ভূমি উন্নয়ন কর ও টিআর প্রকল্পে অর্থ আত্মসাৎ, ফুটবল, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণে দুর্নীতি সহ নানা অভিযোগ করেন ইউপি সদস্যরা। এছাড়াও ক্যাডার বাহিনীর দ্বারা ইউনিয়ন পরিষদকে প্রভাবিত করার অভিযোগও আনেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category