• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে দুই ব্যবসায়ীর জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
মুজিবনগের দুই ব্যবসায়ীর জরিমানা
মুজিবনগের দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের মুজিবনগরে দুটি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সজল আহমেদ জানান, অভিযানে মুদিখানা, সার-কীটনাশক, ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় শিবপুর মোড়ে আয়ান ষ্টোর ও আজমীর ট্রেডার্সে অভিযান চালানো হয়।

উক্ত প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় আয়ান ষ্টোরকে ৭ হাজার টাকা এবং ৩৮ ও ৫১ ধারায় আজমীর ট্রেডার্সেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মালামাল জনসম্মুখে নষ্ট করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category