• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়ে পুশইন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়ে পুশইন
মুজিবনগর সীমান্তে মা ও দুই মেয়ে পুশইন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে।

এরা হলেন- বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগম (৫৭) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)।

মমতা বেগম জানান, ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আকস্মিকভাবে আটক করে বিএসএফ এর কাছে দেয়। বিএসএফ সদস্যরা আজ সকালে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের দিকে আসতে বাধ্য করে।

পুলিশ সুত্রে জানা গেছে, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিন জনের দেওয়ার ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। নাম ঠিকানা সঠিক হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category