• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন
মুজিবনগর দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন

আগামী বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের ঐতিহাসিক ভবেরপাড়া তথা মুজিবনগর আম্রকাননে বাংলাদেশর প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি। সেই থেকেই প্রতিবছর ঐতিহাসিক এ দিনটি যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল উদযাপন হয় ।

প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুরে ঐতিহাসিক আম্রকানন ঘিরে নানা আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আয়োজনের মধ্যে রয়েছে, স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন (অনার গার্ড সহযোগে), জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই মুজিবনগর স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থাপনা ধোয়ামোছাসহ বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং করার কাজ সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) এবং তার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল আব্দুল গাফফার (অবসরপ্রাপ্ত), তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন এবং সহকারি একান্ত সচিব আমিরুল ইসলাম উপস্থিত থাকবেন বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব লেফটেনেন্ট কর্নেল আব্দুল গাফফার (অবঃ) স্বাক্ষরিত এক পরিপত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category