• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

মুজিবনগর উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মুজিবনগর উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময়
মুজিবনগর উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময়

মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে সকল সরকারি কর্মকর্তাদের মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারারুল ইসলাম, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, প্রাণিসম্পদ অফিসার হারিসুল আবিদ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category