• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগরে ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে তসরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩
মুজিবনগরে ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে তসরুপ
মুজিবনগরে ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে তসরুপ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আজিজুল হক ভুটো নামের এক কৃষকের ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে তসরুপাত করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতের কোন এক সময় কলার কাঁদি কেটে তসরুপাত করার ঘটনা ঘটে। এতে কৃষক ভুটোর প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

কৃষক আজিজুল হক ভূটো জানান নিজের কোনো জায়গা নেই। তাই কোমরপুর গ্রামের বকুল বিশ্বাসের কাছ থেকে জমি লিজ নিয়ে কলার আবাদ করেছেন তিনি। চাষ করতে গিয়ে ইতোমধ্যে অনেক ধার দেনা হয়েছে। দুই বিঘা জমিতে প্রায় ৯ শতাধিক কলার গাছ রোপন করা হয়েছিল।

প্রতিটি কলা গাছে কলার কাঁধি এসেছে। কলা মোটা হতে শুরু করেছে। আর কয়েকটা দিন পরই কলা বিক্রি শুরু হবে। ধার দেনা পরিশোধ করবেন। ঠিক সেই মুহূর্তে রাতের আধারে দুর্বৃত্তরা ৯ শতাধিক কলার কাঁদি কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে।

শনিবার (২৪ জুন) সকালে কলার মাঠে গিয়ে এই দৃশ্য থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category