• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মুজিবনগরে ৭ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
মুজিবনগরে ৭ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মুজিবনগরে ৭ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝাই ট্রাক্টর চাপা পড়ে ইব্রাহিম (১৩) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আনন্দবাস যুব সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন আনন্দবাস যুব সংঘের সহ সভাপতি লালচাদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান নাহিদ, মন্ডলপাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম, নিহত ইব্রাহিমের পিতা খায়রুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন থেকে আনন্দবাস যুব সংঘের পক্ষ থেকে ইব্রাহিম হত্যার বিচার চেয়ে এবং ৪৮ ঘণ্টার মধ্যে চালককে গ্রেফতার করার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আনন্দবাস গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে পথচারীদের পথ নিরাপদ করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা, নেশাগ্রস্ত চালকদের গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং ইট,বালিবাহী ট্রাক, ট্রাক্টর রাতের বেলা গ্রামে চলাচল করা সহ মোট ৭ দফা দাবি পেশ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে মাটি বোঝা একটি ট্রাক্টর আনন্দবাস গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্থানীয় আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইব্রাহিমকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category