• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
মুজিবনগরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মুজিবনগরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রাজু আহমেদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায়  মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের হীরা ইট ইটভাটার সামনে ইজিবাইকে করে দুইটি মরিচের বস্তার ভিতর করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটক রাজু একই উপজেলার আনন্দবাস গ্রামের ফজলুল হক পিন্টুর ছেলে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই সজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই দরবেশ ফকির এএসআই সোহেল রানা, এএসআই সাখাওয়াত হোসেন ও এএসআই ফারজানা খাতুন সহ থানা পুলিশের একটি টিম মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের হীরা ইট ভাটার সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে মরিচের বস্তার ভিতরে ৪ টি পোটলা থেকে ৫ কেজি গাঁজা সহ মুজিবনগর  রাজু আহমেদকে আটক করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল দত্ত জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর রাজুর বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা রজু করে আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category