• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
মুজিবনগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১
মুজিবনগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

মেহেরপুরের মুজিবনগরে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। রবিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার গোপালনগর গ্রামস্থ শফিকুল মোল্লার ইট ভাটার কাছে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আব্দুর রশিদ মুজিবনগর উপজেলার গোপালনগর দক্ষিণপাড়ার মরজেম আলীর ছেলে ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত জানান, আসামী মাদক বিক্রয়ের উদ্দেশ্য শফিকুল মোল্লার ইট ভাটার কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই আশিকুর রহমান ও এসআই ইসরাফিল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালীন সময়ে আসামীকে বাজার করা ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকতে দেখে। এ সময় সন্দেহ হলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতর নামে মুজিবনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category