• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ৩ লিটার মদসহ দুইজন আটক

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মুজিবনগরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে রতনপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে কেরু এন্ড কোম্পানির ৩ লিটার মদসহ দুই যুবককে আটক করেছে।

আটককৃতরা হলো, বল্লভপুর গ্রামের তাপস মল্লিক এর ছেলে তুহিন মল্লিক নীল (২৮) এবং সুজিত মন্ডলের ছেলে রূপক মন্ডল (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৩ লিটার মদ এবং একটি নীল রংয়ের এপাচি আরটিআর মোটরসাইকেল যার নম্বর মেহেরপুর-ল-১১- ৩২৫১সহ তাদেরকে আটক করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই অতুল জোয়ার্দার এএসআই ফেরদৌস এবং এ এস আই আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে মোটরসাইকেল সহ আটক করে এবং তল্লাশি করে ৩ লিটার কেরু এন্ড কোম্পানির তৈরি মদ জব্দকরে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন, মুজিবনগর উপজেলা কে মাদক মুক্ত করতে। মাদক সেবনকারী, মাদক পরিবহনকারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুজিবনগর থানা পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category