• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

মেহেরপুর-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় জিল্লুর রহমান গাজী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান গাজী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের মাঠে লিচু বাগান পরিদর্শনের জন্য দুপুরে বাড়ি থেকে গৌরিনগর মোড়ের রাস্তা পার হচ্ছিলেন জিল্লুর রহমান। এ সময় মুজিবনগর থেকে মেহেরপুরগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাক্ত যখম হন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category