• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ভাংড়ির দোকানে আগুন, ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫
মুজিবনগরে ভাংড়ির দোকানে আগুন, ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মুজিবনগরে ভাংড়ির দোকানে আগুন, ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের আলমগীর হোসেনের ভাংড়ির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুকবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে আকষ্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে যায়। এতে আলমগীর হোসেনের আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ‌

জানা গেছে, পুরন্দরপুর গ্রামে এক বিঘা জমির উপর আলমগীর হোসেনের ভাংড়ির দোকান ছিল। গেল মধ্যরাতে আকষ্মিক তার দোকানে আগুন ধরে যায়। ‌ মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ‌ খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল আগুন নেভানোর কাজে সহায়তা করেন। তবে মুহূর্তেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শক সার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। তবে এর পেছনে অন্য কোন রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category