• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

মুজিবনগরে ব্যাংক কর্মচারীকে অজ্ঞান করে টাকা লুট !

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
মুজিবনগরে ব্যাংক কর্মচারীকে অজ্ঞান করে টাকা লুট !
মুজিবনগরে ব্যাংক কর্মচারীকে অজ্ঞান করে টাকা লুট !

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ব্যাংক কর্মচারী সাগর শেখকে (২৭) অজ্ঞান করে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুই জন। অসুস্থ অবস্থায় সাগর শেখকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডাচ বাংলা ব্যাংকের শিবপুর গলাকাটা বাজারে বিপ্লব হোসেন এজন্টে হিসেবে ব্যাংক পরিচালনা করে আসছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ব্যাংক কর্মচারী সাগর শেখ কাজ করছিলেন। এসময় অজ্ঞাতরা ব্যাংকে প্রবেশ করে তাকে অজ্ঞান করে। আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই তারা ব্যাংক থেকে টাকা লুটে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার আগে তারা ব্যাংকে অজ্ঞাত দুজনকে প্রবেশ করতে দেখেছিলেন। তবে তারাই যে এ ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত নন কেউ। তাদের প্রবেশের কিছুক্ষণ পরে সাগরকে অজ্ঞান দেখেন স্থানীয়রা।

ব্যাংক এজেন্ট বিপ্লব হোসেন জানান, স্থানীয়রা সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন পেয়েছেন তিনি। অজ্ঞাত ডাকাতরা এ সংযোগগুলো বিছিন্ন করে ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে।

কত টাকা লুট হয়েছে জানতে চাইলে বিপ্লব হোসেন বলেন, প্রতিদিন ব্যাংকে অনেক টাকা থাকে। এর সাথে প্রতিদিনের লেনদেনের আরও টাকা থাকে। তাই টাকার অংকের সঠিক হিসেবে দিতে পারেননি তিনি।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জানান, ব্যাংক কর্মচারীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। চোখ খুলে তাকাচ্ছে কিন্তু তার চেতনা ফেরেনি। তাকে কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে নাকি চোখে চেতনানাশক স্প্রে করা হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, খরব পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে ভর্তি কর্মচারী সুস্থ হলে তার কাছ থেকে তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। তবে পুলিশের তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category