• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে বীর নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ মে, ২০২৩
মুজিবনগরে বীর নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক
মুজিবনগরে বীর নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, বীর নিবাস গড়তে কোন রকম অনিয়ম বা গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস করে দিচ্ছেন।

আর এই বীর নিবাস সঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য আমাদের আজকের পরিদর্শনে আসা। বীর নিবাস যেন মানসম্পন্ন এবং সুন্দরভাবে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

রবিবার (৭ মে) সকালে বাগোয়ান গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন (জামান) এর বীর নিবাস পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এ সময় বীর নিবাসের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে কথা বলেন। এসময় বীর নিবাসের সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।

এসময় মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category