• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শিশু ধর্ষণের দায়ে মেহেরপুরে এক ব্যাক্তির যাবজ্জীন কারাদন্ড গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত, আহত-১ গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক

মুজিবনগরে বিএনপির চার নেতা আটক, ৪টি ককটেল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে বিএনপির চার নেতা আটক, ৪টি ককটেল উদ্ধার
মুজিবনগরে বিএনপির চার নেতা আটক, ৪টি ককটেল উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে বিএনপি’র চার নেতাকে আটক ও ৪টি ককটেল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের একটি আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও বিদ্যাধরপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৩), মোনাখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও শিবপুর গ্রামের ইলিয়াস বিশ্বাসের ছেলে শহিদুল হাসান রাহুল (২৭), মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শিবপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার গাজীর ছেলে আজিম উদ্দিন গাজী (৫০) এবং বাগোয়ান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জয়পুর গ্রামের দাউদ আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৪৮)।

আটক ও ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল। তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানাধীন গৌরিনগর গ্রামের একটি আম বাগানের মধ্যে নাশকতার পরিকল্পনা করাকালীন সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ৪জন সক্রিয় নেতাকে আটক করা হয়েছে এবং এসময় অজ্ঞাতনামা ২০-২৫ জন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল সহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category