• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে পারিবারিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক ও তার পরিবার।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সেলফ প্রজেক্ট বল্লভপুর এর আয়োজনে ও বাবুল মল্লিক ও তার পরিবারের সহযোগীতায়, সেলফ প্রজেক্ট বল্লভপুর অফিস প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বল্লভপুর ডিনারির ডিন মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিকের সঞ্চালনায় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সেলফ প্রজেক্ট বল্লভপুর এর পরিচালক অশোক মল্লিক,বাগোয়ান ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারিওসুসিত মন্ডল (গনা), সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস, বল্লভপুর চার্চ সেক্রেটারি মেরি সুখী মল্লিক, মহিলা নেত্রী তৃপ্তি মন্ডল।

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের প্রথম পর্যায়ে ৩ শত জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরবর্তীতে শীতার্তদের মাঝে ৫শত কম্বল বিতরণ করা হবে বলে জানান বাবুল মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category