• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
মুজিবনগরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
মুজিবনগরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগরে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনন্দবাস ডুব পাড়াস্থ আয়ূব চেয়ারম্যানের পুকুর সংলগ্ন খেলার মাঠের কাছে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আনন্দবাস গ্রামের মৃত খোকা শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৪০) এবং একই গ্রামের আসান খাঁর ছেলে মোঃ কাদের খাঁ (৩৫)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই বিপ্লব কুমার সঙ্গীও ফোর্স নিয়ে আনন্দবাস ডুব পাড়াস্থ আয়ূব চেয়ারম্যানের পুকুর সংলগ্ন খেলার মাঠের কাছে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় প্লাস্টিকের বস্তা সহ সন্দেহভাজন দুইজন কে দেখে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে দুটি প্লাস্টিকের বস্তায় ২২ বোতল করে মোট ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যায় আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। আটক শেষে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category