মুজিবনগরে ঢেউটিন বিতরণ ও মনাবিক সহায়তা প্রদান
মুজিবনগর মানবিক সহয়তার আওতায় মুজিবনগর উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানে মানবিক সহয়তা ও ঢেউটিন প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া। এসময় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ৬১ জনকে ১ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।