• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

মুজিবনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুজিবনগর প্রতিনিধি:
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
মুজিবনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মুজিবনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে মুজিবনগর উপজেলা বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমানের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি মুজিবনগর উপজেলার বিএনপির কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে কেদারগঞ্জ বাজার ঘুরে একই স্থানে শেষ হয়।

‎এসময় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন সভাপতি রাইয়ানুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন। এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category