• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

মেহেরপুরের মুজিবনগরে গলায় ওড়না পেঁচিয়ে চামেলী খাতুন (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। গৃহবধূ চামিলা খাতুন বাগোয়ান গ্রামের রাব্বিল এর স্ত্রী ও মেহেরপুর পৌর গোরস্থান পাড়ার শাহ নেওয়াজের মেয়ে।

বাগোয়ান ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব জানান, পারিবারিক কলহের জেরে ১ মাস আগে চামেলী খাতুন তার মায়ের বাড়িতে চলে যায়। পরে চামেলীর শ্বশুর বাড়ির লোকজন তাকে আবার নিয়ে আসেন। আজ দুপুরে চামেলী ও রাব্বিল এর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চামেলী তার নিজ ঘরে দরজা বন্ধ করে দেয়। পরে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, চামেলী খাতুনের বাবার বাড়ির লোকজনের অভিযোগের প্রেক্ষাপটে লাশ উদ্ধার করে।মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট দেখে নিশ্চিত করা যাবে ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা।তিনি আরো জানান, চামেলী খাতুনের নয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category