• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মুজিবনগরে কলাবাগান তছরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ জুলাই, ২০২৩
মুজিবনগরে কলাবাগান তছরুপ
মুজিবনগরে কলাবাগান তছরুপ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের চাষী লিয়াকত আলীর ৫ বিঘা জমির কলাসহ গাছ কেটে তছরুপ করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে গ্রামের মাঠের ৫টি দাগের জমিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষী।
জানা গেছে, গ্রামের মাঠে ৫ বিঘা জমিতে কলা আবাদ করেন লিয়াকত আলী। প্রয়োজনীয় পরিচর্যায় কলাগাছগুলো বড় হয়ে উঠতে থাকে। আর কিছুদিন পরে গাছগুলোতে পুরোপুরি কলার কাধি আসার সময়। এরই মাঝে গেল রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে ৫ বিঘা জমির কলাগাছ ও কিছু কলার কাধি কেটে তছরুপ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন লিয়াকত আলী।
এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category