• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে ভল্ট ভেঙ্গে চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে ভল্ট ভেঙ্গে চুরি
মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে ভল্ট ভেঙ্গে চুরি

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক পিএলসির দারিয়াপুর বাজার এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ভল্টে থাকা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। বুধবার(৮ জানুয়ারী) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের ন্যায় দিনের কাজ শেষ ক্যাসে থাকা টাকা ভল্টে রেখে তালা মেরে তারা অফিস ত্যাগ করে। আজ সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙ্গা। এসময় আমাকে ফোন দিলে আমি থানাসহ কর্তৃপক্ষকে  অবহিত করি। অফিসে এসে দেখি জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে গতকাল ভল্টে রেখে যাওয়া ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category