• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে আরো এক অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে আরো এক অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার
মুজিবনগরে আরো এক অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে হেলাল হোসেন (২৮) নামের এক অনলাইনজুয়ার এজেন্টকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫ টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে অনলাইন জুয়ার এজহার ভূক্ত আসামী। ঐ গ্রামের খানপাড়ার জাকের আলীর ছেলে।

ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, অনলাইন জুয়ার এজহার ভূক্ত আসামী হেলাল হোসেন তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযানে যায়। এ সময় গ্রেপ্তার করা হয় হেলাল হোসেনকে। তাকে নিয়ে আনা হয় মুজিবনগর থানায়। বিকেলে তাকে নেওয়া হয় আদালতে। আদালত তার জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

ডিবি ওসি আরো জানান, ঐ মামলার এক নং আসামী মাহাফুজুল হক জয়ের প্রধান সহযোগী ছিলো হেলাল। মামলায় ৭টি মুঠোফোন ও অনলাইন জুয়ার কয়েক লাখ টাকা লেনদেনের তথ্য খুজে পায় পুলিশ। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category