• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩
মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মুজিবনগরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১২ মে) সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এ অয়োজন করা হয়।

নার্সিং সুপার ভাইজার সুশীলা মন্ডলের সভাপতিত্বে নার্সিং কর্মকর্তা তারা বানুর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ তৌফিক আহাম্মদ, ডাঃ আহসান হাবিব, সিনিয়র স্টাফ নার্স মার্থা সুকেশী বিশ্বাস, হাবিবা খাতুন,নার্সিং কর্মকর্তা সলোমন মল্লিক প্রমুখ।

এদিকে এর আগে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য হাসপাতাল চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে বেলুন উড়িয়ে এবং কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস অনুষ্ঠানের সূচনা করা হয এবং মোমবাতি জ্বালিয়ে শপথ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category