• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরের মাঠ থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
মুজিবনগরের মাঠ থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
মুজিবনগরের মাঠ থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে আয়ুব আলী (৬০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। আয়ুব আলীর বাড়ি বল্লভপুর। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ ও তার পরিবার।

জানা গেছে, আয়ুব আলী বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খবর নিয়েও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে কেদারগঞ্জ-রামনগর মাঠে কর্মরত লোকজন একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহের সন্ধান পেয়ে পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহের কিছু অংশ শেয়ালে খেয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকা- নয় বলে মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category