• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরের বাগোয়ানে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
মুজিবনগরের বাগোয়ানে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ
মুজিবনগরের বাগোয়ানে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের ভবরপাড়া ও সোনাপুর গ্রামে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণকালে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পথসভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করে। এছাড়াও একসাথে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করবার আহবান জানান। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category