• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরের নদ-নদী ও খাল বিলে পাট জাগ না দেয়ার নির্দেশনা জারি

মুজিবনগর প্রতিনিধি
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

মুজিবনগর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল বিলে পাট জাগ না দেয়ার নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।

সেই সাথে বিকল্প পদ্ধতি হিসেবে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেবার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।

সোমবার (১৮জুলাই) উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতা মূলক বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সাধারণ জনগণ।

উল্লেখ্য, মুজিবনগর উপজেলায় বর্ষা মৌসুমে নদ নদী ও খালে পার্ট জাগ না দেওয়ার জন্য ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাইকিং করা হয়েছে যা এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও বিভিন্ন ভাবে কৃষকদের অবহিত করা হয়েছে । এরপরেও যদি কেউ পাট জাগ দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category