মেহেরপুরের মুজিবনগরের জয়পুর সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের (আগ্রাগাড়ি মাঠ) ভারতীয় ৯৮ থ্রী এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ দূরে জয়পুর গ্রামের হান্নান হটনগরীর সেচপাম্প (শ্যালোমেশিন) সংলগ্ন কলার ঝাড়ে হেলান দেওয়া অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে মুজিবনগর থানা পুলিশকে খবর দেয় স্থানিয় কৃষকরা। পরে মুজিবনগর থানা অফিসার ইনর্চাজ (ওসি) উজ্বল দত্ত সঙ্গীয় ফোর্সসহ বিজিবি কে সাথে নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেন।
প্রাপ্ত ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে লাশের সামনে একটি খাবারের বক্স এবং হিন্দি ও ইংরেজিতে জধরষ হববৎ লেখা পানির বোতল এবং একটি বিস্কিটের পেকেট পড়ে ছিল। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে। মৃত ব্যক্তির বাম হাতসহ সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান, সংবাদ পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। যখন মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে তার সারা শরীরে আঘাতের চিহ্ন এবং বাম হাতে ছেঁলা জখম ছিল। সেই সাথে ভারতীয় একটি পানির বোতল, একটি বিস্কিটের প্যাকেট, একটি পত্রিকা এবং খাবার বাটি পাওয়া গেছে। এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।