• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: বিচারপতি আবু জাফর সিদ্দিকী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: বিচারপতি আবু জাফর সিদ্দিকী
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: বিচারপতি আবু জাফর সিদ্দিকী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে। সুখি সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। রাষ্ট্রের তিনটি স্তম্ভ বিচার বিভাগ, আইন বিভাগ এবং প্রশাসন বিভাগ সমন্বয়ে এদেশকে এগিয়ে নিতে হবে। বুধবার (২১ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বলেন তিনি।
আসামীর ১৬৪ জবানবন্দির নথি ফাঁস এবং উচ্চ আদালতের নির্দেশ সত্বেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন- বিষয়গুলো নিয়ম অনুযায়ী আদালতের কাছে আসলে আদালত বিষয়গুলো দেখবে। এই সময় সফরসঙ্গী ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস এবং বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন।
বিচারপতি মেহেরপুরের মুজিবনগর পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর নিজ গ্রাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটি গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে জাহানারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা ও জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category