• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মিরপুরে গরুবোঝায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই জনের মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫
মিরপুরে গরুবোঝায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই জনের মৃত্যু
মিরপুরে গরুবোঝায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আহত দুই জনের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝায় ট্রাক-মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে আরমান (৫৫) নামের এক গরু ব্যবসায়ী ও সজীব আহম্মেদ (২৫) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দুইজন। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী এবং রাত সাড়ে ১২টার সময় একই হাসপাতালে সজীব আহম্মেদের মৃত্যু হয়।

নিহত আরমান আলী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিল।
সজীব আহম্মেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে। সে দিশা এনজিও কর্মী হিসাবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শুক্রবার (২১ মার্চ) বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন।

ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের মধ্যে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।

এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও একজনের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category