• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে রাজিয়া খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজিয়া খাতুন ভবের পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। সে আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিয়া খাতুন বেড়াতে গিয়ে বাড়ি ফিরতে দেরি করে। এ নিয়ে তার মা বকাবকি করলে রাগে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category