• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মামার দেওয়া বিস্কুট খাওয়া হলো না শিশু তাসনিমার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ মে, ২০২৫
গাংনীতে ট্রলি চাপায় তাসনিমা নামের এক শিশু কন্যা নিহত
গাংনীতে ট্রলি চাপায় তাসনিমা নামের এক শিশু কন্যা নিহত

মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলি চাপায় তাসনিমা(৩) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। মামার দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হওয়ার সময় গরু বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু তাসনিমা। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কাজীপুর গ্রামের খন্দকার পাড়ায় এ ঘটনাটি ঘটে। তাসনিমা ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, জয়নাল আবেদীনের বাড়ির পাশে জনৈক কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল। সেখানে তার মা ময়না খাতুন মেয়ে তাসনিমাকে সাথে নিয়ে যায়। রাস্তার অপর পাশে রয়েছে তাসনিমার মামার দোকান। ওই দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হবার সময় গরু বোঝায় ট্রলি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাসনিমা। এদিকে স্থানীয় লোকজন ট্রলি ও তার চালক পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বন্দেবাজার গ্রামের রবিউল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করে।

গাংনী থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ট্রলি চাপায় শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ট্রলি ও চালক রবিউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category