• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

মাগুরায় ৮ বছরের আছিয়া ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমির আয়োজনে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে ব্যানার, ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে প্রতিষ্টানটির পরিচালক শাহিনুর লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টাকারীদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকরের দাবী জানান। সেই সাথে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একসাথে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category