• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ভোটের চেয়ে শক্তিশালী আর কিছু নাই-জাভেদ মাসুদ মিল্টন

Reporter Name
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ভোটের চেয়ে শক্তিশালী আর কিছু নাই-জাভেদ মাসুদ মিল্টন
ভোটের চেয়ে শক্তিশালী আর কিছু নাই-জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, পৃথিবীতে ভোটের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। গণতান্ত্রিক পদ্ধতিকে আরও শক্তিশালী করে একটি পরিচ্ছন্ন রুপ দেয় ভোট ব্যবস্থা। বিএনপি ভোটে বিশ্বাস করে বিধায় মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিগত ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে। দলের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক চর্চা বাড়ানোর লক্ষ্যে কমিটি গঠনও হচ্ছে ভোটের মাধ্যমে।

শনিবার দুপুরে গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ধানখোলা ইউনিয়নের দু’টি ইউনিট বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তৃতায় জেলা বিএনপির সদস্য সবিচ অ্যাড. কামরুল হাসান বলেন, আগামি ডিসেম্বরেই ভোট হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ডিসেম্বরেই ভোট দিতে হবে। যদি না হয় তাহলে ভোট কিভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। ঐক্যবদ্ধ শক্তির বিএনপির কাছে কোন ষড়যন্ত্রই টিকবে না।

অনুষ্ঠানে সম্মলেন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, আলফাজ উদ্দীন কালু, ইনসারুল হক ইন্সু, মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ ধানখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

সম্মেলনে ধানখোলা ইউনিয়নের খ ইউনিটে বিনা প্রতিদ্বন্দীতায় সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান সভাপতি এবং গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ক ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ফলাফল গড়ায় কাউন্সিলদের ভোটের মাধ্যমে।
প্রথম পর্বে আলোচনা সভার পর ক ইউনিটের ভোট গ্রহণ শুরু হয়। ভোটের মাধ্যমে আব্দুস সামাদ সভাপতি এবং রাশিদুজ্জামান মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category