• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ভেরিফিকেশনের জন্য মাসে ২০ ডলার নেবে টুইটার

আইটি ডেস্ক
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
টুইটার
ভেরিফিকেশনের জন্য মাসে ২০ ডলার নেবে টুইটার

স্ক্যামারদের হাত থেকে ভুয়া সংবাদ ঠেকাতে টুইটারে শুরু হয়েছে বিখ্যাত ব্যক্তিদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া। এদিকে প্ল্যাটফর্মটির নতুন মালিক মনে করেন নামের পাশে ব্লু চেক সিম্বলটি একটি আভিজাত্যের প্রতীক। আর তাই এর জন্য ব্যবহারকারীদের আরও বেশি মূল্য দেওয়া উচিত। এজন্য টুইটারের নতুন মালিক ইলন মাস্ক সিদ্ধান্ত নিয়েছেন এটি ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে টুইটার ব্লুতে সাইন আপ করতে হবে।

এর মূল্য প্রতি মাসে চার ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ২০ ডলার করার সিদ্ধান্ত হতে যাচ্ছে। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য মাস্ক প্রতিষ্ঠানটির কর্মীদের ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এটি কার্যকর করতে না পারলে তিনি কর্মীদের ছাঁটাই করা শুরু করবেন বলেও জানিয়েছেন।

বিষয়টি নিয়ে এনগেজেট জানায়, ব্লু টিক থাকাটি অনেকটাই গর্বের বিষয়। তবে এটা চালু করা টুইটারের জন্য একটু জটিল হবেও বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category