• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় রণক্ষেত্র

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় রণক্ষেত্র
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় রণক্ষেত্র

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক কে কুপিয়ে ও গুলি করে হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ নিহতের স্বজন ও স্থানীয়রা।

বুধবার (৯ আগস্ট) সকালে সঞ্জয় কুমার প্রামাণিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর এ ঘটনার বিচারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়।

এসময় একটা তিনতলা বাড়িতে অগ্নিসংযোগ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় ভেড়ামারা উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবার, ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন মন্দির পরিচালনা সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ্য করে এলো পাতাড়ি গুলি ছোড়ে। এতে সঞ্জয়ের পায়ে গুলি লাগে।

এসময় তাকে কুপিয়েও জখম করা হয়। এতে বেলাল ও শ্যামলও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্জয় মারা যায়।

এ ঘটনায় সকাল থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে ভেড়ামারা। রাস্তায় টায়ার জ্বলছে, একটি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, ভেড়ামারায় একটা ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ভেড়ামারা ও মিরপুরের ইউনিট কাজ করছে।

এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামি মুস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় পূর্ব বিরোধের জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে কোপায় ও গুলি করে। এতে সঞ্জয়, বেলাল ও শ্যামল গুরুতর আহত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category