• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

ভারতে যাওয়ার সময় আটক মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারতে যাওয়ার সময় আটক মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেল হাজতে
ভারতে যাওয়ার সময় আটক মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে নাশকতার মামলার গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ।

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এমএ খালেক গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোজাহার আলীর ছেলে ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মেহেরপুর জেলা গোয়েন্দ পুলিশ ডিবি সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার আসামি হিসেবে আজ বিকেলে তাকে মেহেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে এদিন সকালে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এমএ খালেক। কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা নিশ্চিত হন খালেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category