বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে প্রতিবাদ সভা
সচিবালয়ে আনসার সদস্যরা আন্দোলনের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপরে হামলার প্রতিবাদ এবং দায়ী আনসার সদস্যদের দৃষ্টান্তমূলক সাজা দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশ থেকে আন্দোলনকারী আনসারদেরকে আনসারলীগ হিসাবে আখ্যায়িত করে প্রতিবাদী নানা স্লোগান দেন ছাত্ররা। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদুল ইসলাম ও নাহিদ হাসানসহ নেতৃবৃন্দ।