• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বৃষ্টির লাশ পেতে কুষ্টিয়া সাংবাদিকদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
বৃষ্টির লাশ পেতে কুষ্টিয়া সাংবাদিকদের মানববন্ধন
বৃষ্টির লাশ পেতে কুষ্টিয়া সাংবাদিকদের মানববন্ধন

ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রির ওরফে বৃষ্টির লাশ ফেরত চেয়ে মানব বন্ধন করেছে কুষ্টিয়ার সাংবাদিকেরা। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দিকে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসির) কার্যলয়ের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেপিসি কুষ্টিয়ার সভাপতি ও নাগরিক টিভি কুষ্টিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লব।

এ সময় বক্তব্য রাখেন ডেউলী ষ্টার কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, কেপিসির সহ-সভাপতি ও আরটিভি প্রতিনিধি বেলাল হোসেন, এনটিভি কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমীন, কেপিসির ধর্মীয় সম্পাদক সাইফুদ্দিন আল আজাদসহ প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, বৃষ্টি খাতুনের নতুন পরিচায়দাতা ওই রমনা কালি মন্দিরের কথিত ঠাকুরের একটি উদ্ভট ও কাল্পনিক কথায় এখন বৃষ্টির পরিবারের নিকট লাশ প্রদান না করায় সারাদেশের মতো কুষ্টিয়ার সর্বোচ্চ মহল পর্যন্ত ক্ষোভে ফুঁসে উঠেছে। লাশের দাবিতে মানব বন্ধন এটা কারোর জন্য কাম্য নয়। বৃষ্টির লাশ নিয়ে ধুম্যজাল সৃষ্টি হয়েছে। সহকর্মী হিসেবে অবিলম্বে লাশ পরিবারের নিকট হস্তান্তর দাবি করছি। ডিএনএ টেস্টের নামে তামাশা সৃষ্টি দুঃখজনক। একজন সহকর্মীর জন্য আমরা গভীরভাবে সমবেদনা ও দাবি জানায় লাশ ফেরতের।

বক্তারা আরো বলেন, ‘একজন মুসলিমের লাশ নিয়ে এই ধরনের আচরন নানাবিধ প্রশ্ন দেখা দেয়। অনতিবিলম্বে কুষ্টিয়ার মাটিতে বৃষ্টির লাশ ফিরিয়ে দেয়া হোক তা না হলে আমরা সড়ক অবরোধসহ আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য থাকবো।’

এ সময় দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে দেশে ভয়াবহ দাঙ্গা সৃষ্টির পায়তারাকারীদের চিন্থিত করে শাস্তির আওতায় আনার দাবি জাননানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category