• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বৃষ্টির জন্য প্রার্থনায় মেহেরপুরে ইসতেসকার নামাজ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বৃষ্টির জন্য প্রার্থনায় মেহেরপুরে ইসতেসকার নামাজ
বৃষ্টির জন্য প্রার্থনায় মেহেরপুরে ইসতেসকার নামাজ

তীব্র তাপদহে পুড়ছে মেহেরপুর। চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার। তার প্রভাব পড়েছে প্রাণিকুল ও ফসলি জমিতে। স্বস্থির বৃষ্টির আসায় দিন গুনছে সাধারণ মানুষ। সারাদেশে চলছে বৃষ্টির জন্য প্রার্থণা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় শেষে আল্লাহর কাছে প্রার্থণা করেছেন মেহেরপুর জেলা ইমাম সমিতি।

নামাজ পরিচলানা করেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি শফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রোকনুজ্জামান। জেলার বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশ নেয়। দোয়া মোনাজাতের সময় কান্নায় ভেঙ্গে পড়েন মানুষ। পিছনের পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য প্রার্থণা করেন। নামাজ শেষে মুসল্লীদের মাঝে শরবত বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category