• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুর শহরের ঘোষপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। একই স্থানে জানাজা এবং পরে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবু সালাম শহরের ঘোষপাড়ায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি ২ পুত্র ৪ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category