• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন আর নেই-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন আর নেই-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন আর নেই-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । রোববার সন্ধ্যা ৬ টার দিকে যতারপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার সময় যতারপুর ব্রীজ মোড় সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামের কবর স্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category