• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বিয়ের দাবীতে ৫ দিন অনশনেও ঘটেনি পরিণয়: পুলিশ ফেরালো বাড়িতে

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪
বিয়ের দাবীতে ৫ দিন অনশনেও ঘটেনি পরিণয়: পুলিশ ফেরালো বাড়িতে
বিয়ের দাবীতে ৫ দিন অনশনেও ঘটেনি পরিণয়: পুলিশ ফেরালো বাড়িতে

তিন বছর আগে পরিচয়, সম্পর্ক গড়ায় প্রেমে। প্রেম থেকে বিয়ের দাবীতে প্রেমিক শরিফুল ইসলামের বাড়িতে হাজির হন প্রেমিকা সুমাইয়া আক্তার। ৫ দিন অবস্থান করলেও পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন প্রেমিকা সুমাইয়া আক্তার। ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামে। প্রেমিক শরিফুল ইসলাম সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত আছেন।

অন্য দিকে ৬ মাস আগে শরিফুল পারিবারিক ভাবে বিয়ে করেন বলে দাবী করেন তার পরিবারের। দু’পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন দাবি পুলিশের। তিন বছর আগে মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসবে দু’জনের পরিচয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয়। নয় মাস আগে হয় প্রেম সম্পর্ক।

শরিফুলের বড় ভাই মহিবুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে সুমাইয়া খাতুনের পরিবারের ৫ থেকে ১০ জন সদস্য আমাদের বাড়িতে অবস্থান করাই আমরা খুব সমস্যার মধ্যে আছি। সেই সাথে আমার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে সুমাইয়ার ভাইসহ তার পরিবারের সদস্যরা। তিনি আরো অভিযোগ করেন, গ্রামের কয়েকজনের ইন্ধনে মেয়ের ভাই জোরপূর্বক তার বোন কে আমাদের বাড়িতে রাখে। এমন কি মেয়ের পরিবারের লোকজন আমাদের বাসার জানাল ভেঙে মেয়েকে ঘরে তুলে দেয়। থানায় অভিযোগ সহ জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশী সহায়তা নিতে হয়েছে আমাদের।

আমার ভাইয়ের ৬ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। মেয়ে বলছে বিয়ে করতে হবে। মেয়ের ভাই গ্রামের কিছু মানুষ নিয়ে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ওই মেয়ের কারণে আমার বাবা,মা ও আমি বাড়ি ছাড়া। তাদের প্রেমের বিষয়ে তো আমরা কিছুই জানতাম না। তাহলে এখন কেন আমাদের বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে।  আমরা এতদিন বাড়ি ছাড়া ছিলাম। পরে পুলিশ এসে মেয়েকে বাসা থেকে নিয়ে গেছে।

তরুণী সুমাইয়া আক্তারের অভিযোগ করেন, পরিচয়ের পর থেকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন তারা। গত ২৩ জুন আমার সাথে দেখা করে চলে আসে। পরে আমি বিষয়গুলো তার পরিবারকে জানাতে আসলে আমাকে বসিয়ে রেখে পার্শ্ববর্তী চিৎলা এক তরুণীর সাথে বিয়ে করেন। পরে বিষয়টি আমি আমার পরিবারকে জানালে শারিফুল ইসলামের পরিবারের সকল সদস্য বাড়ি থেকে চলে যাই। স্থানীয়দের সহায়তায় গত পাঁচ দিন যাবত আমি বাড়িতে অবস্থান করলেও শারিফুল বাবা ও মা এখন পর্যন্ত আমার সাথে দেখা করেনি।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, একটা মেয়ে বিয়ের দাবীতে সেনাবাহিনীর সিভিল স্টাফের বাসাতে অবস্থান করছিলো। আমরা তাকে উদ্ধার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category