• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বিদ্যালয় ছুটি দিয়ে বিক্ষোভ সমাবেশ

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২
বিদ্যালয় ছুটি
গাংনীতে বিদ্যালয় ছুটি দিয়ে বিক্ষোভ সমাবেশ

বিদ্যালয় ছুটি দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।

গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কারণে রবিবার (২১ আগষ্ট) দুটি ক্লাস নিয়ে ছুটি দেয়া হয়েছে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ।

বিকালে সমাবেশ অথচ দুপুরের আগেই প্রতিষ্ঠানটির ছুটি ঘোষণা করায় ক্ষোভ দেখা দেয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের জন্য কলঙ্কিত একটা অধ্যায়। আমরা চাই এই হামলাকারীদের নেপথ্যের নায়করাও আইনের আওতায় আসুক। আমরাও ঐ অনুষ্ঠানে অংশগ্রহন করি কিন্তু অনুষ্ঠান বিকেলে তাহলে সকালেই কেনো স্কুল ছুটি দিতে হবে।

বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, বিকেলে অনুষ্ঠান হবে তাই এমপি সাহিদুজ্জামান খোকন তার নিজস্ব ফোন থেকে দুটি ক্লাস নিয়ে স্কুল ছুটি দিতে বলেন। এ জন্য ছুটি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category